ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)-এর কোপার্নিকাস সেন্টিনেল-২ স্যাটেলাইটের তুলনামূলক ছবিতে দেখা গেছে, ২০১৭ থেকে ২০২৬ সালের মধ্যে ঢাকার চারপাশের ভূপ্রকৃতি ও জনবসতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে।
গাছপালা ও কৃষিজমি কমে কংক্রিট ও নতুন ভবন বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
পদ্মা, যমুনা ও মেঘনা নদীর আশেপাশের ভূমি ও চরও উল্লেখযোগ্যভাবে বদলেছে।
ঢাকার জনসংখ্যা এখন প্রায় ৩ কোটি ৬০ লাখ, যা নগরায়ণ ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়াচ্ছে।
স্যাটেলাইটের তথ্য নগর পরিকল্পনা ও জলাশয় তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।










