ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবটের জন্য তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম মোল্টবুক কিনেছে।
অধিগ্রহণের মাধ্যমে মোল্টবুকের পুরো দল মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবে কাজ করবে।
মেটা জানিয়েছে, এআই এজেন্টকে মানুষ ও ব্যবসার জন্য আরও কার্যকরভাবে তৈরি করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আরও পড়ুন: অফলাইনে কাজ করতে সক্ষম ৫টি জনপ্রিয় অ্যাপ
মোল্টবুক ব্যবহারকারীদের সঙ্গে স্বয়ংক্রিয় কথোপকথন করতে সক্ষম এবং ওপেনক্ল প্রযুক্তি ব্যবহার করে জটিল কাজ সম্পন্ন করতে পারে।
তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের এআই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।










