প্রায় এক বছর অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ঘোষিত ‘ট্রাম্প মোবাইল টি১’ স্মার্টফোন।
ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই প্রি-অর্ডার করা গ্রাহকদের কাছে ফোন পাঠানো শুরু হবে।
৪৯৯ ডলারের স্বর্ণখচিত ফোনটির জন্য আগেই ১০০ ডলার জামানত নেয়া হয়েছিল।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জামানত দিলেই ফোন পাওয়ার নিশ্চয়তা ছিল না।
বিশ্লেষকদের মতে, ফোনটির ডিজাইন অনেকটা চীনে তৈরি টি-মোবাইল রেভেল ৭ প্রো মডেলের মতো।
ট্রাম্প মোবাইলের প্রধান নির্বাহী প্যাট ও’ব্রায়েন জানিয়েছেন, দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরই ফোনটি বাজারে আনা হচ্ছে।









