মার্কিন চিপনির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম তাদের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ উন্মোচন করেছে। কোয়ালকমের দাবি এটি তাদের নির্মিত বিশ্বের সবচেয়ে দ্রুততম মোবাইল চিপ।
এ চিপটি শিগগিরই বাজারের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনগুলোতে দেখা যাবে।
নতুন চিপটিতে রয়েছে তৃতীয় প্রজন্মের ওরায়ন সিপিইউ। কোয়ালকম বলছে, এতে আগের তুলনায় ২০ শতাংশ পারফরমেন্স বাড়ানোর পাশাপাশি ৩৫ শতাংশের বেশি বিদ্যুৎ সাশ্রয়ী করা হয়েছে।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে নতুন চিপটি বিদ্যুৎ সাশ্রয়ী হলেও তা পারফরমেন্স প্রভাব ফেলবে না।
কোয়ালকমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিস প্যাট্রিক জানান, নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন এক মাত্রা যোগ করবে। তিনি আরো জানান, নতুন চিপটি দ্রুত অ্যাপ চালু এবং উন্নতমানের মাল্টিটাস্কিংয়ে সুবিধা দেবে।
এছাড়া উন্নত হেক্সাগন এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) আগের চেয়ে ৩৭ শতাংশ দ্রুততার সঙ্গে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) কাজ করতে সক্ষম।
এর মাধ্যমে রিয়েল-টাইমে পারসোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে।
আরও পড়ুন:
ওপেনএআইতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ এনভিডিয়ার
তিনি আরও জানান, প্রথমবারের মতো এতে যুক্ত হয়েছে অ্যাডভান্সড প্রফেশনাল ভিডিও (APV)কোডেক।
যার ফলে স্মার্টফোন দিয়েই প্রফেশনাল মানের ভিডিওগ্রাফি করা সম্ভব হবে।
স্যামসাং, ওয়ানপ্লাস, অপ্পো, অনার, শাওমি, সনি, ভিভোসহ বিশ্বের শীর্ষ মোবাইল নির্মাতা ব্র্যান্ডগুলো আগামী নিজেদের ফ্ল্যাগশিপ মডেলে এ চিপ ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে কোয়ালকম।
এনগ্যাজেটের প্রতিবেদন অবলম্বনে









