ইয়ারবাড এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যাত্রা, ব্যায়াম, মিটিং বা বিনোদনের সময়ে এটি ব্যবহার হয়।
তবে নিয়মিত ব্যবহারে এতে ঘাম, ধুলা ও তেল জমে যায়, যা শব্দ মান কমায়, ব্যাটারি ক্ষয় করে ও কানে সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
তাই সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা জরুরি।
আরও পড়ুন: ১ কোটি ৭০ লাখ ডিভাইসে হুয়াওয়ের হারমোনি ওএস-৫
সহজ কিছু পদ্ধতিতে এটি করা যায়—সিলিকন/ফোম টিপ ধোয়া, মেশ স্ক্রিন ও বাইরের খোলস পরিষ্কার, চার্জিং কেস মুছে নেওয়া ও পাউচ ধোয়া।
নিয়মিত যত্ন ইয়ারবাডের স্থায়িত্ব ও শব্দের মান বজায় রাখে।









