মূল পাতা তথ্যপ্রযুক্তি দেশজুড়ে শুরু হচ্ছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস
তথ্যপ্রযুক্তি

দেশজুড়ে শুরু হচ্ছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস

hacking
প্রতীকী ফটো। ছবি: সংগৃহীত
Share

‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যে আগামীকাল বুধবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে দশম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস

২০১৬ সাল থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করছে বেসরকারি সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ)। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচি বাস্তবায়নে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রবি আজিয়াটা পিএলসি, পালো আল্টো নেটওয়ার্ক, স্মার্ট ডেটা টেকনোলজিসফাইবার এট হোম

এছাড়া সহযোগিতায় থাকবে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি)

মাসব্যাপী কর্মসূচির প্রতিটি সপ্তাহে থাকবে আলাদা বিষয়ভিত্তিক প্রচারণা।

প্রথম সপ্তাহে থাকবে পাসওয়ার্ড ব্যবস্থাপনা, দ্বিতীয় সপ্তাহে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, তৃতীয় সপ্তাহে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ এবং চতুর্থ সপ্তাহে সন্দেহজনক লিংক এড়িয়ে চলার ওপর সচেতনতা কার্যক্রম।

এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সেমিনার, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি আয়োজন করা হবে।

এসব কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com