ক্রিপ্টো দুনিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আলোচনায় এসেছে সোলানা (Solana) নামের একটি ডিজিটাল মুদ্রা ও ব্লকচেইন প্ল্যাটফর্ম।
বিটকয়েন ও ইথেরিয়ামের পর এটি নতুন প্রজন্মের এমন এক প্রযুক্তি। যা অত্যন্ত দ্রুত ও স্বল্প খরচে লেনদেন সম্পন্ন করতে সক্ষম।
সোলানার যাত্রা শুরু হয় ২০২০ সালে। প্রাক্তন কোয়ালকম ইঞ্জিনিয়ার আনাতোলি ইয়াকোভেনকো (Anatoly Yakovenko)-এর উদ্যোগে।
তার লক্ষ্য ছিল এমন একটি ব্লকচেইন তৈরি করা, যা প্রতি সেকেন্ডে হাজার হাজার লেনদেন সম্পন্ন করতে পারে।
আরও পড়ুন: ইথেরিয়াম: স্মার্ট প্রযুক্তিতে তৈরি দ্বিতীয় প্রজন্মের ডিজিটাল মুদ্রা
যেখানে ইথেরিয়াম বা বিটকয়েনের নেটওয়ার্কে এই গতি তুলনামূলকভাবে অনেক কম।
সোলানার মূল মুদ্রার নাম সল (SOL)। যা নেটওয়ার্কে লেনদেন ফি, স্মার্ট কনট্র্যাক্ট ও বিকেন্দ্রীভূত অ্যাপ (DApp) পরিচালনায় ব্যবহৃত হয়।
এটি কাজ করে এক ধরনের বিশেষ প্রযুক্তি দিয়ে। যার নাম প্রুফ অব হিস্টোরি (Proof of History (PoH)—যা সময়কে ব্লকচেইনের অংশ হিসেবে ব্যবহার করে লেনদেনের গতি বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, সোলানা বর্তমানে ক্রিপ্টো জগতে “দ্রুততম ব্লকচেইন” হিসেবে পরিচিত।
এর মাধ্যমে গেম, এনএফটি (NFT) এবং বিকেন্দ্রীভূত ফাইন্যান্স (DeFi) সেবা সহজভাবে চালানো যাচ্ছে।
অনেকেই একে ভবিষ্যতের প্রতিযোগিতায় ইথেরিয়ামের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন।









