যুক্তরাষ্ট্র সরকার ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো জব্দ অভিযানে ১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করেছে।
এই ঘটনায় কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ ‘দ্য প্রিন্স গ্রুপ’ ও এর প্রতিষ্ঠাতা চেন ঝির বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টো জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশই চেন ঝির প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করেছে।
আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ল বিটকয়েন, দাম ১ লাখ ২৫ হাজার ডলার
যার মধ্যে লন্ডনের ১৯টি সম্পদও রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা জানিয়েছেন, এতে মোট ১ লাখ ২৭ হাজার ২৭১টি বিটকয়েন জব্দ হয়েছে।
যা ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় উদ্ধার অভিযান।









