মূল পাতা তথ্যপ্রযুক্তি রাইডারদের মাসিক কিস্তিতে ই-বাইক দেবে ফুডপান্ডা
তথ্যপ্রযুক্তি

রাইডারদের মাসিক কিস্তিতে ই-বাইক দেবে ফুডপান্ডা

Foodpanda
Share

ডেলিভারি পার্টনারদের জন্য ডেলিভারি কার্যক্রম পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করতে ডংজিন ইলেকট্রিক মোটরসাইকেলের সঙ্গে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা।

এর ফলে, ডেলিভারি পার্টনারেরা এখন কোন ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ২ হাজার ৪০০ টাকা ইএমআই (মাসিক কিস্তি) সুবিধায় পরিবেশবান্ধব ই-বাইক কিনতে পারবেন।   

ফুডপান্ডা ডেলিভারি পার্টনারদের সহায়তা ও কল্যাণে চালু করা ‘পান্ডা হার্টস’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ফুডপান্ডার ডেলিভারি পার্টনারেরা এখন কোন ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট ও মাসিক ২ হাজার ৪০০ টাকার সহজ কিস্তিতে (২৪ মাসের বেশি ইএমআই সুবিধা) ডংজিনের ই-বাইকের নতুন মডেল (এ২, জি৬ ও আর৬) কিনতে পারবেন।

এর মাধ্যমে ডেলিভারি পার্টনারদের জন্য ই-বাইক কেনাকে আরও অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও ঝামেলাহীন করলো ফুডপান্ডা।    

এ উদ্যোগ নিয়ে ফুডপান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, ‘আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রেই রয়েছেন আমাদের ডেলিভারি পার্টনারেরা।’

তিনি বলেন, ‘ডংজিনের সঙ্গে আমাদের কোলাবোরেশনের মাধ্যমে, আমরা ই-বাইককে আরও সাশ্রয়ী করেছি। এর ফলে ডেলিভারি পার্টনাররা পরিবেশবান্ধব বাহন ব্যবহারের মাধ্যমে তাদের আয় বাড়াতে পারবেন এবং জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারবেন।’

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com